বাংলা উইকিমৈত্রী লোগো। ছবি: জাহিন ওয়াদুদ/সিসি-বাই-এসএ-৪.০ / উইকিমিডিয়া কমন্স

যৌথ ও সহযোগিতামূলক কাজ করা একটি চমৎকার ব্যাপার। কাজে যখন সফলতা আসে তখন সৌন্দর্যের সমারোহে পরিপূর্ণ হয় সব দিক; আর ব্যর্থ হলে ভুল সংশোধন করে নতুন উদ্যামে এগিয়ে চলার প্রেরণা পাওয়া যায়। সেপ্টেম্বর ২০২৫ উইকিবার্তার সংখ্যাটিতে সেই সৌন্দর্যের গল্প আছে।

আপনি একবার কল্পনা করুন, আপনার উঠোন বা ছাদে কবুতর বা কাক ছাড়াও ঘুঘু, ছাতারে, শালিক, বুলবুলি ছুটোছুটি করছে। বাড়ির পাশের পুকুর, জলাশয় বা ডোবাতে ডাহুক, মাছরাঙ্গা শিকার করছে। আর গাছপালাতে পাখির কিচির মিচির শুনতে শুনতে সন্ধ্যা নামছে। আমাদের ব্যস্ত জীবনে হয়ত এমন সুন্দর, সুশৃঙ্খল কিছুই ঘটে না; আবার ঘটলেও পুর্ণতা আসে না। কিন্তু এমনটা হলে পাখিগুলোর রূপ, রঙ, কন্ঠের মুগ্ধতা দেখে জীবনের বিতৃষ্ণা চলে যাওয়া কথা। তখন মনে হবে এই প্রাণশক্তিরা যুগ যুগ ধরে বেঁচে থাকুক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা অনেকেই তা পারি না। একটি পাখির সুন্দর ও কর্মময় ক্ষনের ছবি ধারণ করতে আলোকচিত্রীকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। একেকটি আলোকচিত্র অনলাইনের মাধ্যমে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। জীববৈচিত্র্য রক্ষার জন্য এটিও একটি লড়ায়। এই লাড়াইতে যারা অংশ নিয়েছেন, আমরা সেসব আলোকচিত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায়। ‘বাংলার প্রেমে উইকি’ এবার বাংলা পাখি নিয়ে অসম্ভব সুন্দর ও গুছানো কাজ করেছে। আর উইকিমৈত্রী হলো সেই যৌথ ও সহযোগিতামূলক প্লাটফর্ম।

নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে আন্তর্জাতিক রূপ দিতে একদল স্বেচ্ছাসেবকের সাহসী গল্প আছে এই উইকিবার্তায়। জাদুঘর, লাইব্রেরীগুলো অতীত, ইতিহাসকে থরে থরে গুছিয়ে রাখে। সেগুলোর অনলাইন দলিলিকরন ও তথ্য সমৃদ্ধির জন্য নানা কাজ করেন উইকির স্বেচ্ছাসেবকরা। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পাঠকের চোখের সামনে গুছানো ও তথ্য সমৃদ্ধ নিবন্ধ, ছবি দেওয়ার জন্য নিরলস কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবক দল। তাঁদেরই লেখায় সমৃদ্ধ এই সংখ্যা।

সহযোগিতা, যৌথতা, সাফল্য, মনোমুগ্ধকর আয়োজনের গল্প নিয়ে প্রকাশিত এই সংখ্যায় উইকিবার্তা দলকে, উইকিমিডিয়া বাংলাদেশের কারিগরী দলকে ধন্যবাদ জানাই।

ধন্যবাদান্তে

দোলন প্রভা

৩ সেপ্টেম্বর ২০২৫

উইকিবার্তা
Translate »
Share This