উইকিপিডিয়া শিক্ষা কার্জক্রম দিনাজপুর সরকারি সিটি কলেজ। ছবি: দোলন প্রভা সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

বাংলাদেশের দিনাজপুর সরকারি সিটি কলেজে অনুপ সাদি ও দোলন প্রভা গত ১৬ জুন ২০২৫ তারিখে একটি শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেন। এই আয়োজনটি সম্পন্ন করতে সহযোগিতা করেছেন উক্ত কলেজের সহকারী শিক্ষক মিতা চক্রবর্তী। এই আয়োজনে শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান প্রচারে সম্পৃক্ত করা হয়। শ্রেণীকক্ষে উইকিপিডিয়া পড়া, উইকিপিডিয়া সম্পাদনা এবং পাঠ্যক্রম অনুসারে বিষয়বস্তু প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। এই অনুষ্ঠান শিক্ষার্থীদের মুক্ত জ্ঞান সম্পাদনা করার পাশাপাশি পঠন, গবেষণা এবং অনুবাদে দক্ষতা বিকাশের পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা প্রদান করে। 

উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রম প্রচারণার অংশ হিসেবে দিনাজপুর সরকারি সিটি কলেজে সেদিন একটি ছোট ওয়ার্কশপ পরিচালিত হয়। এই কর্মসূচিটি উইকিমিডিয়া বাংলাদেশ এবং কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত হয়েছিল। 

উচ্চ মাধ্যমিক স্তরের কলেজের শিক্ষার্থীদের একটি দল উইকিপিডিয়া এবং শিক্ষা কার্যক্রম বোঝার জন্য একত্রিত হয়েছিল। অনুষ্ঠানে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে উইকিপিডিয়া পড়া এবং সম্পাদনা সম্পর্কে জ্ঞান সংগ্রহ করে। তাদের জানানো হয়েছিল যে তারা একটি অ্যাকাউন্ট খোলার পরে তথ্য সম্পাদনা এবং যোগ করতে পারবে। তারা তাদের সিলেবাসের উপর বিশেষ মনোযোগ দিয়ে ইংরেজি থেকে বাংলায় নিবন্ধ অনুবাদ করতেও পারে। ১৩ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। দুইজন অধ্যাপক সক্রিয়ভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তাদের শেখার উপযোগিতা সম্পর্কে তাদের মতামত ভাগ করে নেয়। অংশগ্রহণকারীরা তাদের অ্যাকাউন্ট খোলার জন্য সহযোগিতামূলকভাবে কাজ করে, কিছু নিবন্ধ পড়া শুরু করে, বিভিন্ন নিবন্ধে তথ্য যোগ করে, মুক্ত জ্ঞান সম্পর্কে কিছু ধারণা পায় এবং কমন্সে ছবি আপলোড সম্পর্কে ধারনা পায়। শিক্ষকগণ উইকিপিডিয়া শিক্ষা কার্যক্রমের করণীয়গুলি সম্পর্কেও জ্ঞাত হন। শিক্ষার্থীরা প্রথমবারের মতো উন্মুক্ত জ্ঞান এবং মুক্ত উৎস সম্পর্কে ধারণা পায়। শিক্ষার্থীরা শিখেছে যে তাদের একাডেমিক প্রশ্নগুলি; বিশেষভাবে ইন্টারনেটে প্রচারিত তথ্য থেকে গৃহীত প্রশ্নের উত্তরসমূহকে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ সংক্রান্ত ভাল ধারণা পায় এবং সেক্ষেত্রে তারা উইকিপিডিয়া থেকে ক্রমাগত সাহায্য পেতে পারে। 

এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত জ্ঞান অন্বেষণ, পড়া, সম্পাদনা এবং অনুবাদ করার জন্য একটি আকর্ষণীয় পরিসর হিসেবে কাজ করেছিল। তারা প্রথমবারের মতো জেনেছিল যে, উইকিমিডিয়া প্রকল্পগুলিতে তারা অর্থপূর্ণভাবে অবদান রাখতে পারে; এবং উইকিপিডিয়া বাংলা ভাষায় নির্ভরযোগ্য এবং বৈচিত্র্যময় বিষয়বস্তুর গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য তাদেরকে একটি প্ল্যাটফর্মও প্রদান করে।

উইকিবার্তা
Translate »
Share This