উইকিপিডিয়া লোগো। ছবি: নোহাত/ উইকিমিডিয়া কমন্স

বাংলা উইকিপিডিয়া ও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্প নিয়ে এই লেখায় থাকছে কিছু সংক্ষিপ্ত পরিসংখ্যান ও মাইলফলক। 

বাংলা উইকিপিডিয়া

২০২৫ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত ছয় মাসে বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে মোট ২১ কোটি ২ হাজার+ বার; দৈনিক গড়ে যা প্রায় ১১ লক্ষ ৬৮ হাজার বার। এই ছয় মাসে বাংলা উইকিপিডিয়ায় প্রায় ১০ হাজারটি নতুন নিবন্ধ সৃষ্টি হয়েছে। এছাড়া সামগ্রিকভাবে এই ছয় মাসে বাংলা উইকিপিডিয়া প্রায় ৪ লক্ষ বার সম্পাদিত হয়েছে।

অন্যান্য উইকিপিডিয়ার কিছু মাইলফলক:

২০২৫

  • ২ জানুয়ারি স্পেনীয় উইকিপিডিয়া ২০ লক্ষ নিবন্ধে পৌঁছে
  • ১০ জানুয়ারি মালয় উইকিপিডিয়া ৪ লক্ষ নিবন্ধে পৌঁছে
  • ৭ ফেব্রুয়ারি অসমীয়া উইকিপিডিয়া ১৫ হাজার নিবন্ধে পৌঁছে
  • ২৫ ফেব্রুয়ারি সিলেটি উইকিপিডিয়া (syl.wikipedia.org) চালু হয়
  • ২৫ মার্চ জার্মান উইকিপিডিয়া ৩০ লক্ষ নিবন্ধে পৌঁছে
  • ২৮ মে ইংরেজি উইকিপিডিয়া ৭০ লক্ষ নিবন্ধে পৌঁছে

২০২৫ খ্রিষ্টাব্দের প্রথম ছয় মাসে ৩টি উইকিপিডিয়া ও ১টি উইকিউক্তি তৈরি করা হয়।

বাংলা উইকিউক্তি

২০২২ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর বাংলা উইকিউক্তি (https://bn.wikiquote.org/) সৃষ্টি হয়। বাংলা উইকিউক্তি নিয়ে কিছু পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:

২০২৫ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে জুনের ৩০ তারিখ পর্যন্ত ছয় মাসে বাংলা উইকিউক্তি দেখা হয়েছে মোট ২৮ লক্ষ ৪৭ হাজার+ বার; দৈনিক গড়ে যা প্রায় ১৫ হাজার বার। ২০২৫  খ্রিষ্টাব্দের ২৯ এপ্রিল বাংলা উইকিউক্তি ২ হাজার উক্তিপাতার মাইলফলক স্পর্শ করে।   

বাংলা উইকিঅভিধান

২০২৫ খ্রিষ্টাব্দের ২ জুলাই বাংলা উইকিঅভিধান (https://bn.wiktionary.org/) ১ লক্ষ ভুক্তির মাইলফলক স্পর্শ করে। এর আগে ২০২৪ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট এটি ১ লক্ষ ভুক্তির মাইলফলক স্পর্শ করেছিল, তবে পরবর্তীতে কিছু ভুক্তি মুছে ফেলায় ভুক্তির সংখ্যা ১ লক্ষের নিচে নেমে যায়।

বাংলা উইকিবই

২০২৫ খ্রিষ্টাব্দের ১ জুন বাংলা উইকিবই (https://bn.wikibooks.org/) ২ হাজার বইয়ের মাইলফলক স্পর্শ করে।

উইকিবার্তা
Translate »
Share This