
উইকিপিডিয়া লোগো। ছবি: নোহাত/ উইকিমিডিয়া কমন্স
বাংলা উইকিপিডিয়া ও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্প নিয়ে এই লেখায় থাকছে কিছু পরিসংখ্যান ও মাইলফলক। ২০২৪ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত এক বছরে বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে মোট ৪৭ কোটি ৭ লক্ষ+ বার; দৈনিক গড়ে যা প্রায় ১৩ লক্ষ ৮ হাজার বার। এই বছর বাংলা উইকিপিডিয়ায় প্রায় ১৬ হাজারটি নতুন নিবন্ধ সৃষ্টি হয়েছে। এছাড়া সামগ্রিকভাবে এই বছর বাংলা উইকিপিডিয়া প্রায় ৬ লক্ষ ৯৬ হাজার বার সম্পাদিত হয়েছে। ২০২৪ সালের সর্বাধিক পড়িত নিবন্ধ ছিল বাংলাদেশ, এরপরের স্থানে ছিল যথাক্রমে আনন্দবাজার পত্রিকা, মুহাম্মদ ইউনূস, রবীন্দ্রনাথ ঠাকুর, এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)।
২০২৪ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ বাংলা উইকিপিডিয়া ১ লক্ষ ৫০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করে।
অন্যান্য উইকিপিডিয়ার কিছু মাইলফলক:
২০২৪
- ৭ জানুয়ারি উর্দু উইকিপিডিয়া ২ লক্ষ নিবন্ধে পৌঁছে
- ১৩ জানুয়ারি তেলুগু উইকিপিডিয়া ৯০ হাজার নিবন্ধে পৌঁছে
- ১ মে জাপানি উইকিপিডিয়া ১০ কোটি সম্পাদনার মাইলফলকে পৌঁছে
- ২৯ জুন উজবেক উইকিপিডিয়া ৩ লক্ষ নিবন্ধে পৌঁছে
- ২৮ নভেম্বর পশতু উইকিপিডিয়া ২০ হাজার নিবন্ধে পৌঁছে
- ১১ ডিসেম্বর কুর্দি উইকিপিডিয়া ৯০ হাজার নিবন্ধে পৌঁছে
- ৩০ ডিসেম্বর সার্বীয় উইকিপিডিয়া ৭ লক্ষ নিবন্ধে পৌঁছে
২০২৪ খ্রিষ্টাব্দে ২৬টি উইকি তৈরি করা হয় (১৪টি উইকিপিডিয়া, ৩টি উইকিঅভিধান, ১টি উইকিউক্তি, ২টি উইকিভ্রমণ, ৫টি উইকিসংকলন এবং ১টি উইকিসংবাদ), যা ২০২৩ খ্রিষ্টাব্দের থেকে ৪টি বেশি।
বাংলা উইকিউক্তি
২০২২ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর বাংলা উইকিউক্তি (https://bn.wikiquote.org/) সৃষ্টি হয়। বাংলা উইকিউক্তি নিয়ে কিছু পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:
২০২৪ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত এক বছরে বাংলা উইকিউক্তি দেখা হয়েছে মোট ৩১ লক্ষ+ বার; দৈনিক গড়ে যা প্রায় ৮ হাজার বার। ২০২৪ খ্রিষ্টাব্দের ২৩ এপ্রিল বাংলা উইকিউক্তি ১ হাজার উক্তিপাতার মাইলফলক স্পর্শ করে।
বাংলা উইকিঅভিধান
২০২৪ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট বাংলা উইকিঅভিধান (https://bn.wiktionary.org/) ১ লক্ষ ভুক্তির মাইলফলক স্পর্শ করে। এর আগে ১০ জুলাই এটি ৯০ হাজার ও ১৭ মার্চ এটি ৮০ হাজার ভুক্তির মাইলফলক স্পর্শ করেছিল।
বাংলা উইকিভ্রমণ
২০২৪ খ্রিষ্টাব্দের ৩০ অক্টোবর বাংলা উইকিভ্রমণ (https://bn.wikivoyage.org/) ২ হাজার ভ্রমণ নিবন্ধের মাইলফলক স্পর্শ করে।
