প্রণামিকা অধিকারী। ছবি: নাহিদ হোসেন / সিসি-বাই-এসএ ৪.০

গত বছরের নভেম্বর মাসে বাংলা উইকিপিডিয়ার বিশ বছর পূৰ্তি উপলক্ষে ১৫-১৬ই তারিখ বাংলাদেশের গাজীপুরে অনুষ্ঠিত হয়েছিল “বাংলা উইকিসম্মেলন ২০২৪’’৷  সৌভাগ্যবশত সম্মেলনের জন্য, আমি নিৰ্বাচিত হই,  কারণ প্ৰত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা বাংলা উইকিপিডিয়ার সাথে, সহযোগিতামূলক কাজ এবং বন্ধুত্বপূৰ্ণ ভাব বিনিময়ের মাধ্যমে যুক্ত হয়েছি। যাই হোক, বাংলা উইকিসম্মেলনে উপস্থিত হয়ে আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছি। অনেকগুলি বিষয় আমাকে আকৰ্ষণ করেছিল, তার মধ্যে ছিল, ফয়জুল লতিফ চৌধুরীর মতো প্রাজ্ঞ ব্যক্তির উইকিপিডিয়াতে ভাষার শুদ্ধতা নিয়ে উপস্থাপন করা বক্তব্য। এটা কেবল বাংলা ভাষার জন্য আদৰ্শনীয় না, পৃথিবীর প্ৰতিটি ভাষাই যদি পৃথিবীর সম্পদ হয়ে থাকে, তাহলে ওই সম্পদকে ব্যবহারকারীদের নিশ্চয়ই অম্লান রাখার চেষ্টা করতে হয়। যেহেতু, উইকির মাধ্যমে ভাষার স্থিতি শক্তিশালী হচ্ছে, তাই সম্পাদকদের বানান শুদ্ধতার দিকে মনোযোগ দিতেই হবে।

তারপর, বাংলা উইকিতে কারিগরি দক্ষ লোকের সমাগম দেখে আমি আশ্চর্য হয়েছি। অনেকজন দক্ষ লোকের নানা ধরণের উইকি-কৌশল দেখে আমি অভিভূত। কম বয়সী ছেলেদের উইকির প্ৰতি ভালোবাসা এক আশার প্ৰতীক। সবার নাম মনে নেই, তাই উল্লেখ করা থেকে বিরত থাকলাম।

উইকিনন্দিনী প্যানেল আলোচনা। ছবি: মহীন রীয়াদ/ সিসি-বাই-এসএ ৪.০

উইকিনন্দিনীর মাধ্যমে উইকিতে নারীদের অংশগ্ৰহণ নিয়ে আলোচনা ছিল আরো একটা মনোযোগ আকৰ্ষণ করার দিক। সাধারণত একটি অনুষ্ঠানে হয়ত একটা কাৰ্যসূচী দেখা যায় নারীদেরকে নিয়ে। কিন্তু এই সম্মেলনে দেখলাম সত্যিই বাংলা উইকি চায় নারীরা এগিয়ে আসুক, কারিগরি এবং লেখার মাধ্যমে উইকি সমৃদ্ধিশালী করার সাথে সাথে নিজেকেও এক সক্রিয় অবদানকারী ব্যক্তি হিসেবে গড়ে তুলুক। তবু বলতে হয় সম্মেলনে অবশ্যই কম ছিল নারীর সংখ্যা বাড়িতে যেভাবে মা ছেলে সন্তানকে সমাজের উপযুক্ত করতে প্ৰাণপণ চেষ্টা করা হয়, আমি মনে করি ওই একই রকম যদি পুরুষ উইকিপিডিয়ানরা এক একজন নারীকে দক্ষ করার সক্রিয় উদ্যোগ নেয়, তাহলে নিশ্চয় পরবৰ্তী সম্মেলনে নারী আর পুরুষের সংখ্যা সমান হবেই।

সভাপতি, শাবাব মুস্তাফা মহাশয়ের ভাষণ-শৈলী প্ৰশংসনীয়। উনার দক্ষ নেতৃত্বে উইকিমিডিয়া বাংলাদেশ নতুন নতুন প্ৰকল্প নিয়ে এগিয়ে যাক। সাথে একটু আশা, উইকির মাধ্যমে ক্ষীণ হইলেও মজবুত একটি সেতু তৈরী হোক ভারত এবং বাংলাদেশের মধ্যে; অসমীয়া এবং বাংলা ভাষার মধ্যে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নারী এবং পুরুষ অবদানকারী এগিয়ে আসুক। রাবিবা, রোজা, দোলন প্রভার মতো আর অনেকে আগামীতে অংশগ্রহণ করতে সক্ষম হোক।

অফ-উইকিতে সঙ্গ দেওয়া অনুপ সাদি ও দোলন প্ৰভাকে ধন্যবাদ না জানালে, অনুভব ব্যক্ত করাটা অসম্পূৰ্ণ থাকবে মনে হল। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং নমস্কার।

উইকিবার্তা
Translate »
Share This