রাজশাহী উইকিমিডিয়া মিটআপ, সেপ্টেম্বর ২০২৪। ছবি: উইকিমিডিয়া বাংলাদেশ/ সিসি-বাই-এসএ ৪.০

উইকিমিডিয়া রাজশাহী সম্প্রদায়ের আয়োজনে গত সেপ্টেম্বরে আড্ডা ও ফটোওয়াক অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বরে রাজশাহী শহরের পদ্মার তীরে অবস্থিত লালন শাহ মুক্তমঞ্চে আড্ডার আয়োজন করা হয়। এতে সক্রিয় উইকিমিডিয়ানদের পাশাপাশি নতুন উইকিমিডিয়ানরাও অংশ নেয়। আড্ডায় রাজশাহী সম্প্রদায়ের বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। যার ফলশ্রুতিতে আড্ডার এক সপ্তাহ পরে, ২৮ সেপ্টেম্বরে রাজশাহী সিটি কর্পোরেশনের এলাকায় জুলাই বিপ্লবের পরে আঁকা গ্রাফিতি চিত্র ধারণ ও সংরক্ষণের জন্য একটি ফটোওয়াক অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক ছবি জমা পড়ে। ফটোওয়াকের সব ছবি দেখা যাবে এখানে। 

আড্ডার ছবি: https://w.wiki/BGGb

রাজশাহী শহরের গ্রাফিতি: https://w.wiki/BVvA

উইকিবার্তা
Translate »
Share This