
গোপনকারী দলের লোগো/David Richfield, User:Ljcool2006 / সিসি-বাই-এসএ-৩.০ আনপোর্টেড
উইকিপিডিয়ার বিভিন্ন ব্যবহারকারী দলের অন্যতম হচ্ছে গোপনকারী। দলটি প্রশাসকসহ জনসাধারণের কাছ থেকে সম্পাদনা, সম্পাদনা সারাংশ, ব্যবহারকারী নাম, লগ গোপন করতে পারেন। এই প্রবেশাধিকারটি শুধুমাত্র গোপনকারী, স্টুয়ার্ড এবং বৈশ্বিক কর্মচারী ব্যবহারকারী দলের সদস্যদের জন্য উপলব্ধ। উইকিপিডিয়ার বিশ্বস্ত ব্যবহারকারীগণ আবেদনের প্রেক্ষিতে এই অধিকারটি পেয়ে থাকেন। ২০২৪ খ্রিষ্টাব্দের ১২ মে সম্পন্ন হওয়া বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতে এটি চালু করা হয়। লুকানো তথ্য কেবল এই দলের ব্যবহারকারীরা দেখতে ও পুনরুদ্ধার করতে পারে, পাশাপাশি ন্যায়পাল কমিশনের ব্যবহারকারী দলের সদস্যরা তথ্যগুলো দেখতে পারে তবে তারা পুনরুদ্ধার করতে পারে না ।
মেটাউইকির বৈশ্বিক গোপনকারী নীতিমালা অনুসারে, এই অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সের হতে হবে, অথবা বসবাসরত দেশের আইন অনুযায়ী বৈধ বয়সের হতে হবে। এছাড়া, উইকিমিডিয়া ফাউন্ডেশনে তাদের পরিচয়পত্র প্রদানে আগ্রহী হতে হবে ও ব্যক্তিগত তথ্য পরিদর্শনের জন্য গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করতে হবে।
গোপনকারী দলটি বাংলা উইকিপিডিয়ায় চালুর পর অধিকারের আবেদন করেন মুহাম্মদ ইয়াহিয়া ও শাকিল হোসেন। পরবর্তীতে সম্প্রদায়ের ঐক্যমত অনুসারে উভয়েই গোপনকারী হিসেবে নির্বাচিত হন।
মুহাম্মদ ইয়াহিয়ার এই দলের পাশাপাশি স্টুয়ার্ড, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও ইন্টারফেস প্রশাসক এবং উইকিউপাত্তের প্রশাসকসহ আরও একাধিক প্রকল্পের উচ্চতর অধিকারে প্রবেশাধিকার রয়েছে।
শাকিল হোসেনের বাংলা উইকিপিডিয়া ও উইকিবইয়ের প্রশাসক, বৈশ্বিক রোলব্যাকার, বৈশ্বিক প্রশাসকসহ আরও একাধিক প্রকল্পের উচ্চতর অধিকারে প্রবেশাধিকার রয়েছে। এছাড়া তিনি ন্যায়পাল কমিশনের একজন সদস্য।
