
বাংলা উইকিপিডিয়া’র লোগো – উইকিমিডিয়া ফাউন্ডেশন / সিসি-বাই-এস ৩.০
২০২২ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত এক বছরে বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে মোট ২৪,৮১,৫৩,৬৩১ বার; দৈনিক গড়ে যা প্রায় ৬,৭৯,৮৭৩ বার। এই বছর বাংলা উইকিপিডিয়ায় প্রায় ১৬,৩৬৯টি নতুন নিবন্ধ সৃষ্টি হয়েছে। এছাড়া সামগ্রিকভাবে এই বছর বাংলা উইকিপিডিয়া প্রায় ৬ লক্ষ ৫০ হাজার বার সম্পাদিত হয়েছে। ২০২২ খ্রিষ্টাব্দের সর্বাধিক পঠিত নিবন্ধ ছিল পদ্মা সেতু, এরপরের স্থানে ছিল যথাক্রমে ২০২২ ফিফা বিশ্বকাপ, বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর।
অন্যদিকে ২০২৩ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে সেপ্টেম্বরের ২৫ তারিখ পর্যন্ত নয় মাসে বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে মোট ২১,৩৩,৬৪,৪৬৪ বার; দৈনিক গড়ে যা প্রায় ৭,৯৬,১৩৬ বার। গত আট মাসে বাংলা উইকিপিডিয়ায় প্রায় ৯,০৭০টি নতুন নিবন্ধ সৃষ্টি হয়েছে ও সামগ্রিকভাবে প্রায় ৫ লক্ষ ৮১ হাজার বার সম্পাদিত হয়েছে।
অন্যান্য উইকিপিডিয়ার কিছু মাইলফলক:
২০২২
- ১৩ ডিসেম্বর তেলুগু উইকিপিডিয়া ৮০,০০০ নিবন্ধে পৌঁছে
- ৩ ডিসেম্বর তামিল উইকিপিডিয়া ১,৫০,০০০ নিবন্ধে পৌঁছে
- ২৭ নভেম্বর সকল উইকিপিডিয়া (৩২৯টি) মিলে সম্মিলিতভাবে ৬কোটি নিবন্ধে পৌঁছে
- ১৮ অক্টোবর বাংলা উইকিপিডিয়ায় ১০ লক্ষ পাতা সৃষ্টি হয় (নিবন্ধ, আলাপ পাতা, টেমপ্লেট ইত্যাদিসহ)
- ২০ অক্টোবর গুজরাটি উইকিপিডিয়া ৩০,০০০ নিবন্ধে পৌঁছে
- ২৬ সেপ্টেম্বর লাতিন উইকিপিডিয়া ৭০,০০০ নিবন্ধে পৌঁছে
- ১৩ সেপ্টেম্বর থাই উইকিপিডিয়া ১,৫০,০০০ নিবন্ধে পৌঁছে
- ২৮ আগস্ট কাশ্মীরি উইকিপিডিয়া ২,০০০ নিবন্ধে পৌঁছে
- ১৬ আগস্ট কোরীয় উইকিপিডিয়া ৬,০০,০০০ নিবন্ধে পৌঁছে
- ১৯ জুলাই পশতু উইকিপিডিয়া ১৫,০০০ নিবন্ধে পৌঁছে
- ৮ জুলাই তুর্কি উইকিপিডিয়া ৫,০০,০০০ নিবন্ধে পৌঁছে
- ২৩ এপ্রিল কাতালান উইকিপিডিয়া ৭,০০,০০০ নিবন্ধে পৌঁছে
- ১৩ এপ্রিল ফার্সি উইকিপিডিয়া ৯,০০,০০০ নিবন্ধে পৌঁছে
২০২৩
- ১৬ সেপ্টেম্বর কুর্দি উইকিপিডিয়া ৬০,০০০ নিবন্ধে পৌঁছে
- ২৯ জুলাই আর্মেনীয় উইকিপিডিয়া ৩,০০,০০০ নিবন্ধে পৌঁছে
- ২৯ মে পাঞ্জাবি উইকিপিডিয়া ৫০,০০০ নিবন্ধে পৌঁছে
- ২১ এপ্রিল তাতার উইকিপিডিয়া ৫,০০,০০০ নিবন্ধে পৌঁছে
বাংলা উইকিউক্তি
উইকিউক্তি। ছবি: আফতাবুজ্জামান, সিসি বাই-এসএ ৪.০
২০২২ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর বাংলা উইকিউক্তি (https://bn.wikiquote.org/) সৃষ্টি হয়। বাংলা উইকিউক্তি নিয়ে কিছু পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:
১০ অক্টোবর ২০২২ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বাংলা উইকিউক্তি ৪,১৬,৫৭৯বার দেখা হয়েছে। আগস্ট ২০২৩ অনুসারে বাংলা উইকিউক্তিতে ৫২৫টি উক্তির পাতা ছিল। সৃষ্টির পর থেকে এই পর্যন্ত বাংলা উইকিউক্তি প্রায় ১৬হাজার বার সম্পাদিত হয়েছে। গত বছর বাংলা উইকিউক্তিতে কাজী নজরুল ইসলাম ভুক্তিটি সর্বাধিকবার পঠিত হয়, এরপরের স্থানে ছিল যথাক্রমে খালেদা জিয়া, হত্যা, বাংলা ভাষা, ইরান, ডিটেকটিভ কোনান, শেখ মুজিবুর রহমান, ব্যর্থতা, ফ্রান্স, নরেন্দ্র মোদী।
